দেশে করোনায় মৃত্যু ১১ হাজার ছাড়াল
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৫৩ জন। এ সময় দুই হাজার ৯২২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
আজ রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১০১ জনের মধ্যে পুরুষ ৫২ জন এবং নারী ৪৯ জন। আর তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৩৫০টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৪৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২১ হাজার ৯২২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি। পরীক্ষায় আরও দুই হাজার ৯২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা চার হাজার ৩০১ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ছয় লাখ ৫৭ হাজার ৪৫২ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১১ হাজার ৫৩ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ আট হাজার ১২০ জন (৭৩ দশমিক ৪৬ ভাগ) ও নারী দুই হাজার ৯৩৩ জন (২৯ দশমিক ৫৪ ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪