২৫ এপ্রিল, ২০২১ ০৯:১৩ এএম

ইরাকে করোনা হাসপাতালের আইসিইউতে আগুন, মৃত্যু ২৩

ইরাকে করোনা হাসপাতালের আইসিইউতে আগুন, মৃত্যু ২৩

মেডিভয়েস ডেস্কইরাকের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে (২৪ এপ্রিল) রাজধানী বাগদাদে ইবনে খতিব হাসপাতালের ওই দুর্ঘটনায় অন্তত ডজনখানেক মানুষ দগ্ধ হয়েছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি অক্সিজেন ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকেই আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। রোববার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে উল্লেখ করে এর দ্রুত তদন্তের আহ্বান জানান ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধিমি।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাধিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি জানিয়েছেন, চিকিৎসাধীন ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার সময় আইসিইউতে কমপক্ষে ৩০ জন রোগী ছিলেন।

হাসপাতালের অন্যান্য রোগী এবং আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

গত ফেব্রুয়ারি থেকেই ইরাকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহেই দেশটিতে সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৫ হাজার ২৮৮। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ২১৭ জন।

গত মাস থেকে দেশটিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছে। কোভ্যাক্স কর্মসূচির আওতা থেকেই বেশিরভাগ ভ্যাকসিন ডোজ এসেছে ইরাকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও