২২ এপ্রিল, ২০২১ ০৯:৪০ পিএম

বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে চীনের উদ্যোগে ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ প্লাটফর্মে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ অবস্থায় শুরুতেই চীন বাংলাদেশকে ৬ লাখ ডোজ করোনা টিকা উপহার দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন। এই প্লাটফর্মে থাকছে চীন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে চীনের উদ্যোগে ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ প্লাটফর্মে যুক্ত হতে রাজি হয়েছে বাংলাদেশ। এই ফ্যাসিলিটি থেকে যখন যার দরকার হবে সে ভ্যাকসিনগুলো সংগ্রহ করবে। এটাকে বলছি সাউথ এশিয়া কো–অপারেশন (পারস্পরিক সহযোগিতা)। এখন আমরা চীনের সঙ্গে সম্পর্ক করেছি। চীন আমাদের ভ্যাকসিন দেবে। এ ভ্যাকসিন তাঁরা খুব শিগগিরই দেবে।’

এছাড়াও প্রথমিক অবস্থায় চীন বাংলাদেশকে মোট ৬ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উপহার দেবে। উপহারের টিকা নিতে একটি সমঝোতা স্মারক সই করা হবে যার খসড়া ইতিমধ্যে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

টিকা প্রস্তুতে রাশিয়া বাংলাদেশকে প্রযুক্তি সহায়তা প্রদান করবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘করোনা টিকা তৈরির প্রযুক্তি বাংলাদেশকে দেবে রাশিয়া। এ বিষয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে। তবে রাশিয়া টিকা তৈরির প্রযুক্তিটি অন্য কোথাও দেওয়া যাবে না শর্তে বাংলাদেশকে দিতে সম্মত হয়েছে। বাংলাদেশও তাতে সম্মতি জানিয়েছে।’

তবে এ প্রযুক্তি বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার কথা ভাবছে রাশিয়া। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে দুই থেকে তিন মাস লাগতে পারে বলেও জানিয়েছেন আব্দুল মোমেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক