২২ এপ্রিল, ২০২১ ০৬:১৮ পিএম

ডাটা সেন্টারের কাজে নিয়োজিতদের লকডাউনের আওতামুক্ত রাখার আহ্বান

ডাটা সেন্টারের কাজে নিয়োজিতদের লকডাউনের আওতামুক্ত রাখার আহ্বান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ডাটা সেন্টারের জরুরি সেবা চলমান রাখতে এ কাজে নিয়োজিত কর্মকর্তাদের চলাচল লকডাউনের আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) অধিদপ্তর মহা-পরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারের কাছে পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতাধীন জাতীয় ডাটা সেন্টারে সুরক্ষা অ্যাপসহ (কভিড ১৯ ভ্যাকসিন নিবন্ধন সিস্টেম) জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হোস্টিং করা আছে এবং প্রধানমন্ত্রী বিভিন্ন সংস্থার সঙ্গে যে ভিডিও কনফারেন্স করেন তা এই জাতীয় ডাটা সেন্টারের মাধ্যমে পরিচালিত হয়।

জাতীয় ডাটা সেন্টারের বিভিন্ন সার্ভার, স্টোরেজ রক্ষণাবেক্ষণ, মেরামত ও সেবাসমূহ নিরবছিন্ন রাখার লক্ষ্যে কর্মকর্তাদের পালাক্রমে কর্তব্য পালনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে (সংযুক্তি)।

এমতাবস্থায়, জাতীয় ডাটা সেন্টারের জরুরি সেবা চলমান রাখতে সংযুক্ত তালিকার কর্মকর্তাদের চলাচল লকডাউনের আওতামুক্ত রাখার জন্য অনুরোধ করা হলো।

►স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : লকডাউন
  এই বিভাগের সর্বাধিক পঠিত