২২ এপ্রিল, ২০২১ ০১:২৭ পিএম

ভারতে এক দিনে করোনা শনাক্তের বিশ্ব রেকর্ড

ভারতে এক দিনে করোনা শনাক্তের বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ভারতে একদিনে তিন লাখেরও বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন। এ সময়ে ভাইরাসটিতে মারা গেছেন ২ হাজারের বেশি মানুষ। খবর এনডিটিভির।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৮৩৫, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এমনকি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডও ভেঙে দিয়েছে ভারত। 

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ ছিল ২ লাখ ৯৭ হাজার ৪৩০। ভারতে গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণ ২ লাখের বেশি। একদিন আগেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজার ৪১ এবং একই সময়ে মারা গেছে ২ হাজার ২৩ জন। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে দুই হাজার ১০৪ জন। অর্থাৎ একদিন আগের তুলনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন। 

ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং দিল্লি। মোট সংক্রমণের বেশিরভাগই এসব রাজ্যে।

এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৮৪ হাজার ৬৭২। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৮৮০ জন। 

মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরই ভারতে অবস্থান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও