ভারতে অক্সিজেন ট্যাঙ্কার লিকে ২২ করোনা রোগীর মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় একটি হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্কার লিকেজের ঘটনা ঘটেছে। এতে অক্সিজেনের অভাবে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলার কালেক্টর সুরাজ মানধারে বরাত দিয়ে এতে বলা হয়, জেলার জাকির হোসেন পৌর হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার ফেটে গিয়ে প্রায় ৩০ মিনিট রোগীদের অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। এ ঘটনায় হাসপাতালটির ২২ জন কোভিড -১৯ রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালটিতে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে করোনা রোগীদের চিকিৎসা প্রদান করছিল। যারা মারা গেছেন তাঁরা সবাই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। তাদের অবিরাম অক্সিজেনের সাপোর্টের দরকার। কিন্তু প্রায় ৩০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় এসব রোগীকে বাঁচানো যায়নি। এখন পর্যন্ত হাসপাতালটিতে প্রায় ১৫০ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
সরকার ঘটনাটি তদন্ত করে দেখবে জানিয়ে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, ‘আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নাসিকের হাসপাতালে ভেন্টিলেটারে থাকা জটিল রোগীদের মৃত্যু হয়েছে। এই রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের প্রয়োজন ছিল। তবে অক্সিজেন ট্যাঙ্কে ফাঁটল দেখা দেওয়ায় তাতে ব্যাঘাত ঘটে।’
এ সময় হাসপাতালটিতে থাকা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। অক্সিজেন ব্যবস্থা ও রোগীদের বাঁচাতে তাঁদের স্বজনদের সর্বাত্মক প্রচেষ্ঠা করতে দেখা যায়। এ ঘটনায় অন্তত ৩১ জন জটিল করোনা রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা