১৭ এপ্রিল, ২০২১ ০৪:১৫ পিএম

শতামেকে ছাত্রলীগের টেলিমেডিসিন সেবা ‘হ্যালো ছাত্রলীগ’

শতামেকে ছাত্রলীগের টেলিমেডিসিন সেবা ‘হ্যালো ছাত্রলীগ’
‘হ্যালো ছাত্রলীগ’ টেলিমেডিসিন সেবার পোস্টার।

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে চলমান লকডাউনে চলাচলে কঠোর বিধিনিষেধ থাকায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রোগীদের জন্য বিশেষ টেলিমেডিসিন সার্ভিস ‘হ্যালো ছাত্রলীগ’ চালু করেছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) শাখা ছাত্রলীগ।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১০টা থেকে বিশেষ এ টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে বলে মেডিভয়েসকে জানিয়েছেন এ উদ্যোগের সমন্বয়ক শতামেক শাখা ছাত্রলীগের নেতা প্রদীপ্ত সাক্ষর জয়।

তিনি বলেন, ‘মূলত গতবছর আমরা এ উদ্যোগ নিয়েছিলাম। তখন লকডাউনের সময় আমরা এর মাধ্যমে অনেক সেবাও দিয়েছিলাম। এ বছর আবার যখন লকডাউন দেয়া হলো তখন আবারও নতুনভাবে চালু করলাম।’

শুক্রবার রাতে টেলিমেডিসিন সেবা উন্মুক্ত করার পর থেকে শনিবার বিকাল তিনটা পর্যন্ত প্রায় ৩০ জনকে এর মাধ্যমে সেবা দেওয়া হয়েছে বলেও জানান প্রদীপ্ত সাক্ষর জয়।

তিনি বলেন, সরকারি যে টেলিমেডিসিন সেবা রয়েছে তারপাশাপাশি আমরা এখানে খুব সহজ প্রক্রিয়া অনুসরণ করেছি। এই সেবার মাধ্যমে যেকোনও ব্যক্তি আমাদের নির্ধারিত চারজন চিকিৎসকের যে কারও সাথে তাৎক্ষনিক কথা বলে সেবা নিতে পারবেন। মূলত টেলিমেডিসিন সেবাকে সহজ করার জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি।

ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদক শতামেক শাখা ছাত্রলীগের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলে জানান প্রদীপ্ত সাক্ষর জয়।

‘হ্যালো ছাত্রলীগ’ টেলিমেডিসিন সেবায় ২৪ ঘণ্টায় সেবা দিয়ে যাচ্ছেন চারজন চিকিৎসক। তারা হলেন, 

ডা. জায়েদ বিন আরেফিন, মোবাইল নম্বর: ০১৭৯৪৬৪০৭৮০
ডা. মো. সোলাইমান প্রামাণিক, মোবাইল নম্বর: ০১৫৬৮২৫৬১৬৩
ডা. সাজ্জাদ হোসেন, মোবাইল নম্বর: ০১৫২১২২১২১২
ডা. সৌরভ বিশ্বাস, মোবাইল নম্বর: ০১৬৭৯০১৪৫৯৪

ডা. জায়েদ বিন আরেফিন মেডিভয়েসকে বলেন, আমি শুরু থেকে এ উদ্যোগের সাথে আছি। গতবছরও ছিলাম। চলমান লকডাউনে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে পারাই আনন্দের। সেই চিন্তা থেকেই এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক