সন্তান প্রসবের কয়েক ঘণ্টা পর করোনা আক্রান্ত মায়ের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়। ৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই সেখানে কর্মরত ছিলেন।
সূত্রে জানা গেছে, সাত মাসের অন্তঃস্বত্ত্বা রিফাত সুলতানার ১০ দিন আগে করোনা শনাক্ত হয়। এর পর থেকে গত এক সপ্তাহ ধরে একাধিক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
প্রথমে তাঁকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল, পরে সেখান থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উত্তরার কেসি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রিফাতকে নিয়ে আসা হয় ইম্পালস হাসপাতালে।
শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতকটি এখন আরেক বেসরকারি এভার কেয়ার হাসপাতালে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
রিফাতের আরও দুটি সন্তান (যমজ) রয়েছে। একই টেলিভিশনে কর্মরত রিফাতের স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে তাকে বাসায় নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন রিফাতের শাশুড়ি।
-
০৪ অগাস্ট, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১