১১ এপ্রিল, ২০২১ ১২:৪৫ পিএম

করোনায় আক্রান্ত খালেদা জিয়া

করোনায় আক্রান্ত খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার (১১ এপ্রিল) সকালে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। আইসিডিডিআর,বি’র ল্যাবলেটরিতে তাঁর করোনা পরীক্ষা করানো হয়।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়ার  করোনা আক্রান্ত খবর ভিত্তিহীন ও মিথ্যা।’

এদিকে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্টটি গণমাধ্যমের কাছে এসে পৌঁছেছে।

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দর গণমাধ্যমকে বলেন, ‘নো কমেন্ট’। আর বোন সেলিমা রহমান বলেন, ‘আমি তো বেশ কয়েকদিন ধরে যাইনি। শরীরটা ভালো না। এ সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনায় আক্রান্ত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক