০৯ এপ্রিল, ২০২১ ০৮:৪১ পিএম

মেডিকেলে চান্স পাওয়া দরিদ্র জমজ ভাইয়ের পাশে স্থানীয় সরকারমন্ত্রী

মেডিকেলে চান্স পাওয়া দরিদ্র জমজ ভাইয়ের পাশে স্থানীয় সরকারমন্ত্রী
টাকার গ্রহণ করছেন আরিফ হোসেন ও শরীফ হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার বিল্লাল হোসেনের জমজ ছেলে আরিফ হোসেন ও শরীফ হোসেন এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) উত্তীর্ণ হয়েছেন। তাদের বাড়ি জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে।

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও দরিদ্র অটো রিকশা চালক পিতার পক্ষে তাদের লেখা-পড়ার খরচ চালিয়ে যাওয়া দুঃসাধ্যের।

গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদে চোখ আটকে যায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের। এর পরই অদম্য মেধাবীদের পড়ালেখার জন্য নগদ ১ লক্ষ টাকা পাঠান তিনি।

আজ শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে মন্ত্রীর পক্ষ থেকে আরিফ ও শরীফের বাবা বিল্লাল মিয়ার হাতে এ টাকা তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।

এছাড়াও অতীতের ন্যায় আরিফ ও শরীফের পড়ালেখা জন্য আর্থিক সহযোগিতা করেন স্থানীয় এ সংসদ সদস্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামাল হোসেন, হাসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, হাসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ আরও অনেকে। 

প্রসঙ্গত, গত রোববার (৪ মার্চ) ২০২০-২১ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। মোট পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। পাশের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ। নির্বাচিত ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থার মধ্যে ছাত্রী ২ হাজার ৩৪১ জন (৫৪ ভাগ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ ভাগ)। তাঁদের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৩ হাজর ৯৩৭ জন এবং পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৪১৩ জন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যমজ ভাই আরিফ-শরিফ। আরিফ হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও শরিফ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক