০৯ এপ্রিল, ২০২১ ০৩:১৯ পিএম

১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সব বন্ধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সব বন্ধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছেন  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, এ সময় অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহন বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে।

আজ শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই।’

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ‘দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। একইসঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এ অবস্থায় জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।’

এ সময় চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ, করোনা পরিস্থিতি বিবেচনায় গত ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করে সরকার। যা ১১ এপ্রিল রাতে শেষ হবে। তবে এ সময় নির্দেশনা অমান্য করে জনগণ। ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ নানা দাবিতে আন্দোলনেও নামতে দেখা যায়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : লকডাউন
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক