করোনা: প্রণোদনার মেয়াদ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও দীর্ঘ লকডাউনের ক্ষতি পোষাতে আরও প্রনোদনা চান ব্যবসায়ীরা। সরকার ঘোষিত প্রনোদনার মেয়াদ আরও বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ী নেতারা।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে ব্যকসায়ী নেতাদের প্রাক-বাজেট বৈঠকে এ দাবি জানানো হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, ‘মহামারীর ক্ষতি পুষিয়ে উঠতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের মেয়াদ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। করোনার জন্য গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। সেগুলো থেকে ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন। এখন তাদের দাবি হলো, সেইসব প্রণোদনার মেয়াদ আরও বাড়ানো।’
ব্যবসায়ীদের দাবি অযৌক্তিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের দাবি অযৌক্তিক বলবো না। তবে কতোটুকু আমরা গ্রহণ করতে পারবো তা এ মুহূর্তে বলা যাবে না। অর্থ সচিবের নেতৃত্বে টিম কাজ করছে। তারা এ বিষয়গুলো খতিয়ে দেখে পরামর্শ প্রদান করবে। যেসব পরামর্শ উপযোগী ও কল্যাণকর সরকার অবশ্যই সেগুলো বিবেচনায় নেবে।’
মোট ১২টি ব্যবসায়ী সংগঠনকে এ বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিলো। সব সংগঠনের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। তারা তাদের মতামত, সমস্যা ও প্রাপ্তি তথ্য জানিয়েছেন। সরকার তাদের দাবি কতটুকু গ্রহণ করতে পারবে সেটি বাজেট টিম, ব্যাংক, এনবিআরসহ সকলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন আ হ ম মুস্তফা কামাল।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ লেদার গুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফাকচারারস এন্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, এমসিসিআই সভাপতি, ডিসিসিআই সভাপতি, সিসিসিআই সভাপতি ও ই-ক্যাব সভাপতি শমী কায়সারসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪