০৮ এপ্রিল, ২০২১ ১২:২৬ পিএম

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে ১৪টি পদ সৃজন

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে ১৪টি পদ সৃজন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ১৪টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে প্রশাসন-১ শাখার ১৫ ডিসেম্বর-২০১২ সালের ৪৫.১৩৭.০১৫.০০.০০১.২০১১-১৫৬৯ এবং ২৩ ফ্রেরুয়ারি-২০১৫ সালের ৪৫.১৩৭.০১৫.০০.০০.০০১.২০১১-৩৮৮ সংখ্যক স্মারকের অনুবৃত্তিক্রমে এবং মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত ০৩/০৫/০৩ তারিখের মন্ত্রিপরিষদ বিভাগ/ক: বি: শা:/কপগ-১১/২০০১-১১১ সংখ্যক সরকারি আদেশে প্রদত্ত ক্ষমতাবলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজিত নিম্নবর্ণিত ১১টি পদ ০১ জুন-২০২০ থেকে ৩১ মে-২০২১ তারিখ পর্যন্ত নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জরী জ্ঞাপন করছি।’

নতুন সৃজন করা পদগুলো হলো, মহাপরিচালক পদে একটি, পরিচালক পদে দুটি, উপপরিচালক পদে চারটি, সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একটি ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে  তিনটি পদ সৃজন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উল্লিখিত কর্মকর্তাদের ব্যয়ভার স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের কোড থেকে মিটানো হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি এবং যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশে অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদ সৃজন
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক