০৮ এপ্রিল, ২০২১ ১১:৫৪ এএম

করোনায় আরও এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

করোনায় আরও এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু
অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে বিধ্বস্ত বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশে কিছুটা দেরিতে হলেও নতুন করে শুরু হওয়া ভাইরাসটির ছোবলে এরই মধ্যে অনেকের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে রয়েছেন করোনার সম্মুখযোদ্ধা চিকিৎসকসহ বহু স্বাস্থ্যকর্মী। 

গত এক সপ্তাহে ভাইরাসটির ছোবলে প্রাণ হারিয়েছেন একাধিক চিকিৎসক। এরই ধারাবাহিকতায় এবার না ফেরার দেশে চলে গেলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল আটটায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে তাঁর ভাগ্নে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেসিডেন্ট ডা. সাইদুজ্জামান উপল বলেন, ‘আমার মেজ মামা প্রফেসর ডা. ওবায়দুল্লাহ আজ সকাল ৮টায় কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, পরোপকারী ও ভালো মানুষ ছিলেন। ছাত্রদের নিজের সন্তানের মত ভালোবাসতেন। মামাকে কোনো দিন নামাজ কাজা করতে দেখিনি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’ 

তিনি ছিলেন রামেকের ২০তম ব্যাচের শিক্ষার্থী।

একই দিন বাদ এশা নূর মসজিদে জানাজা তাঁকে হেতেম খা গোরস্থানে দাফন করা হয়।

অধ্যাপক ডা. ওবায়দুল্লাহর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক