লকডাউন ঘোষণার দিনে মৃত্যু ৫৮, শনাক্ত ৫৬৮৩
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসরে শনাক্তের হার বেড়েই চলেছে। গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক শনাক্তের পর আজ কিছুটা কমেছে। নতুন করে সারাদেশে লকডাউন ঘোষণার দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৬৮৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৩০ হাজার ২৭৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে সারাদেশে মৃত্যু হয়েছে ৫৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ২১৩ জন।
আজ শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৫৮ জনের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ২০ জন। আর তাদের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২২৭টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ১০০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৪ হাজার ৫৪৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৫২ হাজার ৬৬১টি। পরীক্ষায় আরও পাঁচ হাজার ৬৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৩০ হাজার ২৭৭ জন।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দুই হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট পাঁচ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ২৩ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৩ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
প্রসঙ্গত, গতবছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় মোট নয় হাজার ২১৩ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৯২৫ জন (৭৫ দশমিক ১৭ ভাগ) ও নারী দুই হাজার ২৮৮ জন (২৪ দশমিক ৮৩ ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪