মো. মাইদুল ইসলাম প্রধান
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০১ এপ্রিল, ২০২১ ০৮:৪০ পিএম
করোনা: অবহেলা ডেকে আনবে ব্রাজিলের ভাগ্য
ভালোভাবেই বোঝা যাচ্ছে, কোথায় যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি। আক্রান্তের হার মোটেও কমছে না, বরং দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। আজকেই (বৃহস্পতিবার) মৃত্য ৫৯ জন, আক্রান্ত ছয় হাজার ৪ শত ৬৯ জন! অথচ আমরা বাঙালি, ভাবছি কি আর হবে; এমনি এমনি আবার সব ঠিক হয়ে যাবে!
আমেরিকা, ব্রাজিলও এভাবেই অবহেলা করেছিল। শুরুতে পাত্তাই দেয়নি। এখনো দিতে চায় না। মাস্ক পড়া, ঘরে থাকাকে ওরা ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ মনে করে। এই গোয়ার্তুমির খেসারত তারা এখন প্রতিদিনই দিচ্ছে।
অন্যান্য দিনের মতো আজকেও ব্রাজিলের মত জনপ্রিয় একটি ফুটবল পাগল দেশে করোনায় মারা গেছে ৩ হাজার ৯০ জন মানুষ! প্রতিদিনই অন্তত ২/৩ হাজার করে মানুষ এই করোনায় দেশটিতে মারা যাচ্ছে।
সেখানে হাসপাতালে আর কোন ঠাঁই নাই, আইসিইউতে কোন সিট খালি নাই, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থাপনা সংকট হয়ে যাচ্ছে। করোনা হয়ে ঘরেই মরে পড়ে থাকছে অনেক অনেক মানুষ।
আমরা কি কেউ ব্রাজিলের এই পরিণতি দেখে শিক্ষা নিচ্ছি?এই করোনাকে এখনই থামানো না গেলে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেটি কি বুঝতে পারছি কেউ?এই ঊর্ধ্বগতি থামানোর মূল হাতিয়ার যে মুখে মাস্ক ও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা সেই উপলব্ধি কি আমাদের আদৌ হয়েছে?
আমরা যারা অন্তত কিছুটা সচেতন তারা কি দেশের কম সচেতন মানুষদের মুখে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব বোঝাতে কোন চেষ্টা করছি? আমরা কি আমাদের প্রতিনিয়ত চলাফেরার সময় আশপাশে থাকা স্বাস্থ্যবিধি অমান্য করা মানুষটিকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে পেরেছি?
আমরা কি সমালোচনার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে সরকারের নেওয়া জনগুরুত্বপূর্ণ প্রচার ও পদক্ষেপগুলোর প্রতি সাহায্য করতে এগিয়ে আসার কথা একবারও ভেবে দেখেছি?
না ভাবলে এখন ভাবুন, না দেখলে এখন দেখুন, না করলে এখনই করে দেখান। কারণ, এখন না করলে পরে আর করার সুযোগ নাও পেতে পারেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪