৩১ মার্চ, ২০২১ ০২:১২ পিএম

করোনা সংক্রমণ বাড়ায় তিতাসের নিয়োগ পরীক্ষা স্থগিত

করোনা সংক্রমণ বাড়ায় তিতাসের নিয়োগ পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নবম ও দশম গ্রেডের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১, ২ এবং ৯ এপ্রিল।

মঙ্গলবার (৩০ মার্চ) তিতাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘১, ২ এবং ৯ এপ্রিল নবম ও দশম গ্রেডের লিখিত পরীক্ষা কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধির কারণে স্থগিত করা হলো। পরীক্ষার সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে।’

এ বিষয়ে তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ উন্নয়ন বিভাগ) আবু সালেহ্‌ মাহমুদ শরীফ গণমাধ্যমকে বলেন, ‘মূলত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে আমাদের তিতাস গ্যাসের নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুনভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে।’

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক