২৭ মার্চ, ২০২১ ০৯:৩৯ এএম

ভারতের উপহারের ১২ লাখ ডোজ টিকা দেশে এসেছে

ভারতের উপহারের ১২ লাখ ডোজ টিকা দেশে এসেছে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার  আরও ১২ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

শুক্রবার (২৬ মার্চ) এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এসব ভ্যাকসিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, ‘দুপুর পৌনে দুইটার দিকে ভ্যাকসিন বহনকারী ফ্লাইট বিমানবন্দরে এসে পৌঁছায়।’

স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হককে বলেন, ‘এই ১২ লাখ ভ্যাকসিন তেজগাঁওয়ে ইপিআইর ক্লোল্ড স্টোরেজে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ভারত সরকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেয়। তবে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ক্রয়চুক্তির আওতায় ফেব্রুয়ারি মাসের ৩০ লাখ ডোজ এবং মার্চ মাসের ৫০ লাখ ডোজ টিকা এখনো ঢাকায় আসেনি। এ টিকা কবে নাগাদ পৌঁছাবে সে বিষয়ে পাওয়া যায়নি সংশ্লিষ্টদের সুস্পষ্ট কোনো বক্তব্য। এরই মধ্যে ভারত থেকে দ্বিতীয় দফা উপহারের টিকা এসেছে বাংলাদেশে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক