২৪ মার্চ, ২০২১ ০৪:১৩ পিএম

করোনা: রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান তাপসের

করোনা: রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান তাপসের

মেডিভয়েসে রিপোর্ট: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাত আটটার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহবান জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ের দশতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটি নিবেদন করব। যেহেতু করোনা মহামারির সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, তাই রাত আটটার মধ্যে অবশ্যই সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।’

দোকানপাট বন্ধে গণ-বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে বলেন, ‘আমরা চাই, আটটার মধ্যে সব বন্ধ হোক। এতে সংক্রমণও কমে আসবে এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।’

‘আটটার মধ্যে দোকানপাট বন্ধ করা হলে ঢাকা শহর যানজট থেকে অনেকটা মুক্তি পাবে। লোকজন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব এবং সন্তানদেরকে সময় দিতে পারবে।’ বলে যোগ করে দক্ষিণের নগরপিতা।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক