২১ মার্চ, ২০২১ ০২:২১ পিএম

করোনায় আক্রান্ত বিএসএমএমইউর পরিচালক

করোনায় আক্রান্ত বিএসএমএমইউর পরিচালক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতাল বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন।

আজ রোববার (২১ মার্চ) বিএসএমএমইউর হাসপাতাল বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন নিজেই মেডিভয়েসকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনার সাধারণ উপসর্গ অনুভব করলে ওই দিনই করোনা টেস্ট করানো হয়। পরে রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে বাসাতেই অবস্থান করছি।

করোনার ডিফিকাল্ট উপসর্গগুলো দেখা দিয়েছিল উল্লেখ করে ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, এই ধরনের উপসর্গ দেখা দেওয়ার কারণে প্রথমেই সন্দেহ হয়েছিল। পরে টেস্ট করালে তা স্পষ্ট হয়। প্রথমে জ্বর, তিব্র মাথা ব্যাথা, কাশি এবং হালকা লুজ মোশন (ডায়রিয়া) দেখা দেয়। যদিও উপসর্গগুলো আর বৃদ্ধি পায়নি।

প্রতিনিয়ত রোগীদের কাছে যাওয়া এবং বিশেষ করে করোনা রোগীদের সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো থাকলেও দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছের তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক