২০ মার্চ, ২০২১ ০৩:০০ পিএম

শরীরে আগুন দিয়ে বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর আত্মহত্যা

শরীরে আগুন দিয়ে বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মচারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (৩০) নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (২০ মার্চ) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় কর্মস্থলের বাথরুমে হাসপাতালে ব্যবহৃত স্প্রিট গায়ে ঢেলে আগুন লাগিয়ে তিনি দগ্ধ হন। কিন্তু কেন নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও নিশ্চিত না।

ডা. সামন্ত লাল সেন বলেন, আগুন লাগার পর অন্যরা উদ্ধার করে তাকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২০ মার্চ) সকালে তিনি মারা যান।

জানা গেছে, মিলন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি হাসপাতালটিতে অভ্যর্থনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, সুরতহালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক