১৬ মার্চ, ২০২১ ০৭:৪৭ পিএম

অক্সফোর্ডের ভ্যাকসিন স্থগিত ১৫ দেশে

অক্সফোর্ডের ভ্যাকসিন স্থগিত ১৫ দেশে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্রিটেনের ওষুধপ্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের ভ্যাকসিন এ পর্যন্ত বিশ্বের ১৫ দেশ ব্যবহার স্থগিত করেছে।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আফ্রিকা মহাদেশের ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং  ইউরোপ মহাদেশের নেদারল্যান্ডস, আইসল্যান্ড, ইতালি, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও লুক্সেমবার্গ এসব দেশ অ্যস্ট্রাজেনেকার ও  অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহার স্থগিত ঘোষণা করেছে।’

এতে আরও বলা হয়েছে, ‘এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহারের ফলে শরীরে রক্তজমাট বেঁধে যাচ্ছে। এ জন্য টিকা গ্রহণ স্থগিত রাখা হয়েছে। তবে ইন্দোনেশিয়াতে এ টিকার ব্যবহার শুরুর আগেই তা স্থগিত করা হয়েছে। আবার কোনো কোনো দেশে মাত্র কয়েকজন কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার স্থগিত করেছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও