১৬ মার্চ, ২০২১ ০৭:০৯ পিএম

‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বন্ধের নির্দেশ

‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এপ্রিলে অনুষ্ঠিতব্য ইংলিশ মিডিয়ামের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বন্ধে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় অতিমারির কারণে শিক্ষার্থী-শিক্ষকের সুরক্ষার লক্ষে এবং এখনো পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় বাংলাদেশের বাংলা মিডিয়াম ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পাবলিক পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। অন্যদিকে বর্তমানে কোভিড-১৯ অতিমারির কারণে যুক্তরাজ্য ও আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘সার্বিক বিবেচনায় এ সময়ে আমাদের দেশেও এ পরীক্ষা গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল থেকে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষাগুলো গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় এ ছুটি বাড়ানো হয়। প্রায় ১২ মাস ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিছু ক্ষেত্রে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক