ইরানে করোনার নতুন ধরনের প্রকোপ বাড়ছে
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্যে শনাক্ত হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরনের প্রকোপ বাড়ছে ইরানে। বৃহস্পতিবার (১১ মার্চ) ইরানের ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডা. কামরুজ্জামান নাবিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার চতুর্থ তরঙ্গের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর খুজিস্তানে।
ডা. নাবিল আরও বলেন, ‘এই শহরে করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাঁদের এক-তৃতীয়াংশ করোনা রোগী ২৪ ঘণ্টার কম সময়ে হাসপাতালে মারা যাচ্ছেন। সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না করোনার নতুন স্ট্রেইনের তীব্রতা ও বিস্তৃতি কতটা বেড়েছে।’
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, ইরানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ২৩ হাজার ৪৭০ জন। মারা গেছেন ৬১ হাজার ১৬ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ লাখ ৭১ হাজার ১৭৯ জন মানুষ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান