১২ মার্চ, ২০২১ ১০:১১ এএম

ইরানে করোনার নতুন ধরনের প্রকোপ বাড়ছে

ইরানে করোনার নতুন ধরনের প্রকোপ বাড়ছে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্যে শনাক্ত হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরনের প্রকোপ বাড়ছে ইরানে। বৃহস্পতিবার (১১ মার্চ) ইরানের ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডা. কামরুজ্জামান নাবিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার চতুর্থ তরঙ্গের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর খুজিস্তানে।

ডা. নাবিল আরও বলেন, ‘এই শহরে করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাঁদের এক-তৃতীয়াংশ করোনা রোগী ২৪ ঘণ্টার কম সময়ে হাসপাতালে মারা যাচ্ছেন। সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না করোনার নতুন স্ট্রেইনের তীব্রতা ও বিস্তৃতি কতটা বেড়েছে।’

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, ইরানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ২৩ হাজার ৪৭০ জন। মারা গেছেন ৬১ হাজার ১৬ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ লাখ ৭১ হাজার ১৭৯ জন মানুষ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও