১২ মার্চ, ২০২১ ০৯:২২ এএম

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. আমানউল্লাহ আর নেই

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. আমানউল্লাহ আর নেই
অধ্যাপক ডা. এম আমান উল্লাহ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আমানউল্লাহ আর নেই।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ডা. আমানউল্লাহ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত সরকারের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. আমানউল্লাহর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক