১১ মার্চ, ২০২১ ০৫:২২ পিএম

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন লিভার বিশেষজ্ঞরা

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন লিভার বিশেষজ্ঞরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লিভার বিশেষজ্ঞ ও লিভার রোগে আক্রান্তদের প্রতিনিধিত্বকারী সংগঠন ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হেপাটোলজি অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় সংগঠন দুটির সভাপতি ও বিএসএমএমইউর লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডা. আব্দুর রহিম, ডা. হারুন অর রশিদ, ডা. জাহাঙ্গীর সরকার, ডা. কুতুব উদ্দিন মল্লিক, ডা. শেখ মোহাম্মদ নুরে আলম ও ডা. ফয়েজ আহমদ খন্দকারসহ দেশের ৪০ জনের বেশি লিভার বিশেষজ্ঞ।

উল্লেখ্য, লিভারের বিষয়ে জনসচেতনা সৃষ্টি, লিভার রোগ বিষয়ে গবেষণা, লিভার রোগীদের জন্য পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সহজলভ্য করা এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে হেপাটাইটিস-বি ও সি ভাইরাস জনিত লিভার রোগ নির্মূলে এসডিজি গোল ৩.৩ অর্জনে সরকারের সাথে সহযোগিতাসহ লিভার রোগীদের জন্য নানা ধরণের কল্যাণমুখী কাজ  করে যাচ্ছে  ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশ।

অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে লিভার রোগ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পাদনকারী লিভার বিশেষজ্ঞদের সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি অ্যালামনাই এসোসিয়েশন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভারসহ অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়টির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে এই সংগঠনটি। চলমান পরিস্থতিতে সংগঠনটির উদ্যোগে এ পর্যন্ত চল্লিশটিরও বেশি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে যা থেকে দেশের লিভার বিশেষজ্ঞরা উপকৃত হচ্ছেন। তাছাড়াও দেশে করোনাকালে মুখ থুবড়ে পরা ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক এন্ডোস্কপি সার্ভিসেস পুনরায় সচল করায় সংগঠনটির উদ্যোগে এসওপি প্রনয়ন এবং বাস্তবায়ন করা হয় যা থেকে দেশের লিভার রোগীরা সরাসরি উপকৃত হচ্ছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শ্রদ্ধাঞ্জলি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক