০৪ মার্চ, ২০২১ ০৯:০২ এএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: কিডনি, বার্ধক্যজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সোয়া একটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ‘এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হয়ে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।’
২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : এইচ টি ইমাম
-
০৪ মার্চ, ২০২১
-
০৪ মার্চ, ২০২১
-
০৪ মার্চ, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫

এই বিভাগের সর্বাধিক পঠিত