০২ মার্চ, ২০২১ ০৭:৩৭ পিএম

চমেক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

চমেক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২ মার্চ) বিকেল তিনটার দিকে এ সংঘর্ষের শুরু হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেডিকেল কলেজের ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, ৫৯ ব্যাচের আতাউল্লা বোখারী, তৌফিকুর রহমান ইয়ন, আরিফ হাসান ও ৫৭ ব্যাচের শাওন দত্ত ও আরাফ ইসলাম। তাঁদের মধ্যে তৌফিকুর রহমান ইয়নের অবস্থা আশঙ্কাজনক। তাকে চমেক হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে বলেও জানা গেছে।

এর আগে কলেজের বিভিন্ন ছাত্রাবাসের কক্ষ ভাঙচুর করে ছাত্রলীগের দু’পক্ষের কর্মীরা। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে একপক্ষ অপর পক্ষের ওপর হামলা করেছে।

ছাত্রলীগের একটি পক্ষ সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনের অনুসারী। অপরপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রবাস দখল নিয়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক