০২ মার্চ, ২০২১ ০৩:২৮ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ চলছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছাত্রাবাসের বেশকিছু কক্ষ ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এখনও হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের শুরু হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া নিশ্চিত করেছেন।

এর আগে কলেজের বিভিন্ন ছাত্রাবাসের কক্ষ ভাঙচুর করে ছাত্রলীগের দু’পক্ষের কর্মীরা। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে একপক্ষ অপর পক্ষের ওপর হামলা করেছে।

জানা গেছে, ছাত্রলীগের একটি পক্ষ সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনের অনুসারী। অপরপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রবাস দখল নিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে।

এদিকে চমেক সংঘর্ষের খবর পেয়ে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও কাজেম আলী কলেজেও দু’পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করেছে। এতে মহানগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক