০১ মার্চ, ২০২১ ১১:১৪ এএম

মডার্নার কাছে অ্যাস্ট্রাজেনেকার আংশিক মালিকানা বিক্রি

মডার্নার কাছে অ্যাস্ট্রাজেনেকার আংশিক মালিকানা বিক্রি
ছবি: রয়টার্স।

মেডিভয়েস ডেস্ক: মার্কিন কোম্পানি মডার্নার কাছে নিজেদের মালিকানার ৭.৭ শতাংশ বিক্রি ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার (১ মার্চ) এমন খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই মালিকানার আর্থিক পরিমাণ একশ কোটি ডলারের বেশি। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ফলে মডার্নার শেয়ারের দাম বৃদ্ধির পরে এই পদক্ষেপ নিল অ্যাস্ট্রাজেনেকা। 

তবে অ্যাস্ট্রাজেনেকা ঠিক কবে মডার্নার কাছে মালিকানার অংশ বিক্রি করেছে তা এখনো পরিষ্কার নয় বলে দ্য টাইমসের প্রতিবেদনে রয়েছে। 

এ বিষয়ে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনাভাইরাস ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসায় মডার্নার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে অ্যাস্ট্রাজেনেকা। করোনাভাইরাস মহামারি বৈশ্বিক পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে সীমিত হয়ে এলে অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারে।

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য অনুমতি পেয়েছে মডার্না। গত সপ্তাহে কোম্পানিটি জানিয়েছে, চলতি বছর এক হাজার ৮৪০ কোটি ডলারের ভ্যাকসিন বিক্রির প্রত্যাশা করছে তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও