কুমিল্লার সিভিল সার্জন হলেন ডা. মোবারক
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মীর মোবারক হোসেন। সম্প্রতি তাঁকে এ নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে ফেনী জেলার সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন তিনি। সেখানে মাত্র কয়েক মাসে স্বাস্থ্য বিভাগে বৈপ্লবিক পরিবর্তন এনে জেলায় সাড়া ফেলে দেন।
এর আগে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্ব পালন ডা. মীর মোবারক হোসেন।
কেরানীগঞ্জে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালের দুই জানুয়ারি তিনিসহ কয়েকজন চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে ওই হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভে ফুঁসে উঠে চিকিৎসক সমাজ।
চট্টগ্রাম কলেজ (১৯৯৩ ব্যাচ) থেকে এইচএসসি সম্পন্ন করার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি তিনি। সেখান থেকেই স্বাস্থ্যসেবার সনদ গ্রহণ করেন ডা. মোবারক।
২৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।
-
০৮ নভেম্বর, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
ঢাকা ফার্টিলিটি এক্সপো
বিএমডিসির অনুমতি ছাড়া বিদেশি চিকিৎসক দিয়ে সেবা, ইকো এক্সপোকে শোকজ
-
৩০ মে, ২০২৫
-
১২ মে, ২০২৫