২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:২৭ পিএম

করোনা ভ্যাকসিন নিলেন শেখ রেহানা

করোনা ভ্যাকসিন নিলেন শেখ রেহানা
শেখ রেহানার করোনা ভ্যাকসিন গ্রহণ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন শেখ রেহেনা। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি টিকা গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

প্রসঙ্গত, দেশে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে ৬৩০ জনের দেহে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক