১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৫০ পিএম

১১ চিকিৎসককে চতুর্থ গ্রেডে পদায়ন

১১ চিকিৎসককে চতুর্থ গ্রেডে পদায়ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্থাস্থ্য ক্যাডারে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ১১ জন চিকিৎসককে চতুর্থ গ্রেডে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত ১১ জন কর্মকর্তার অনুকুলে চাকরি বেতন ভাতাদি আদেশ-২০১৫ এর অনুচ্ছেদ-৭(২) জাতীয় বেতন স্কেল ২০১৫ এর স্পষ্টিকরণ এর বিষয়ে অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১ সেপ্টেম্বর‘১৬ খ্রি. ০৭,০০,০০০০,১৬১,০০,০০২.১৬(অংশ-১)-২৩২ সংখ্যক পরিপত্রের প্রেক্ষিতে উচ্চতর চতুর্থ গ্রেডে  মঞ্জুর করা হলো।’

নির্দেশনা অনুযায়ী, পঞ্চগড়ের ডা. মো. আমির হোসেন, বরিশালের ডা. মো. ফেরদৌস, খুলনার ডা. সুদীপ্ত সাহা, গাজীপুরের ডা. মো. আমজাদ হোসেন খান, টাঙ্গাইলের ডা. মো. জমশেদ আলম ও ডা. শাহ মো. মাসুদুজ্জামান, ঢাকার ডা. মো. সফিকুল ইসলাম, গোপালগঞ্জের ডা. পস্কজ কুমার মোহস্ত ও ডা. কামরুল আহসান খান, ময়মনসিংহের ডা. বিলকিস বেগম ও কিশোরগঞ্জের ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম খানতে চতুর্থ গ্রেডে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘কর্মকর্তারা অর্থ বিভাগ হতে জারিকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আর্থিক সুবিধাদি পাবেন। এবিষয়ে ভবিষ্যতে উচ্চ আদালতে কোন নেতিবাচক সিদ্ধান্ত হলে বা কোন প্রকার অডিট আপত্তি কিংবা অর্থ বিভাগ কর্তৃক কোন আদেশ আরোপিত হলে উচ্চতর স্কেল গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিরিক্ত উত্তোলিত বা আহরিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানে বাধ্য থাকবেন। জাতীয় বেতনস্কেল-২০১৫ এর ৭(১) ও ৭(২) এ প্রদত্ত সুবিধাদি কোন ক্রমেই ১৫ ডিসেম্বর’১৫ খ্রি. পূর্বে প্রদান করা যাবেনা।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক