১৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:১৬ পিএম

‘যা আছে তা নিয়েই করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে’

‘যা আছে তা নিয়েই করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে’
ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: আমরা বাংলাদেশের হয়ে আমেরিকার সুযোগ সুবিধা আশা করতে পারি না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে যা আছে তা নিয়ে পথ চলতে হবে, করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতালে ৩৮তম স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে জাহিদ মালেক বলেন, ‘আপনাদের কাজ কর্মই আপনাদেরকে সেই গন্তব্যস্থলে নিয়ে যাবে যে গন্তব্যস্থল আপনারা ডিজার্ব করেন। আপনারা সরকারি চাকরিতে যোগদান করেছেন আপনাদেরকে সরকারের বিধি-বিধান মেনে চলতে হবে। আপনারা প্রশিক্ষণ পেয়েছেন। চিকিৎসা দেওয়ার পাশাপাশি আপনাদের প্রশাসন এবং হিউমেন রিসোর্স সম্পর্কেও জানতে হবে।’

তিনি বলেন, ‘শুধু মেধাবী ছাত্ররাই মেডিকেলে পড়ার সুযোগ পান। ডাক্তার হওয়ার সুযোগ পান। মানুষের সেবা করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম যে প্রফেশনে, তা একজন চিকিৎসক পান। সে সুযোগ আপনাদের আজ বাস্তবায়ন হয়েছে।’

৩৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ২৮১ জন চিকিৎসক সরকারিভাবে মানুষের সেবা করার সুযোগ পেয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘চিকিৎসা সেবা এমন একটি প্রফেশন, মানুষ যখন পৃথিবীতে আসে একজন  চিকিৎসক বা নার্সের ছোঁয়ায় দুনিয়াতে আসে। আবার যখন মৃত্যুবরণ করে তখনও অনেকক্ষেত্রে একজন চিকিৎসকের ছোঁয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক