ডা. আকঞ্জি রনি আর নেই
মেডিভয়েস রিপোর্ট: দুরারোগ্য ও বিরল মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান আকঞ্জি রনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
আজ রোবরাব (১৪ ফেব্রুয়ারি) সকালে মুঠোফোনে তাঁর বন্ধু ডা. আহমেদ জহির বিন জিয়া মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডা. আকঞ্জি রনি র্দীঘদিন শারীরিক জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যান তিনি।’
ডা. আকঞ্জি রনি ছিলেন বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি ২৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. আরিফুর রহমান আকঞ্জি রনির মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬