১৪ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৫৯ এএম

এপিএএসএল’র নির্বাহী সদস্য হলেন অধ্যাপক মামুন আল মাহতাব

এপিএএসএল’র নির্বাহী সদস্য হলেন অধ্যাপক মামুন আল মাহতাব
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। ছবি: সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের (এপিএএসএল) নির্বাহী কমিটির সদস্য হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

গত ৯ ফেব্রুয়ারি এক ইমেইলে এমন খবর নিশ্চিত করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে হেপাটোলজি বিশেষজ্ঞদের বৃহত্তম সংগঠনটি।

এপিএএসএলের ওই মেইলে বলা হয়েছে, ২০২১-২২ সেশনে এ পদের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব।

ঈর্ষণীয় এ অর্জনের কথা উল্লেখ করে এ চিকিৎসা বিজ্ঞানী মেডিভয়েসকে বলেন, ‘এটি হেপাটোলজি বিভাগে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি ও উন্নত স্বাস্থ্যসেবার স্বীকৃতি। আন্তর্জাতিক এ সংগঠনের অল্প কয়েকজন সদস্যের একজন হতে পারাটা শুধু গৌরবের না, বরং এটি দায়িত্ববোধেরও বিষয়। এখানে আমাকে জায়গা করে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকেই সম্মানিত করা হয়েছে।’

এ সুযোগে বাংলাদেশে লিভারের চিকিৎসা ও গবেষণার অগ্রগতি তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের লিভারের অসুস্থতার হার বেশি, এটি আন্তর্জাতিক এ ফোরামে গুরুত্ব সহকারে তুলে ধরবো।’

শিক্ষা জীবন

ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস সম্পন্ন করেন। এর পর ১৯৯৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রো-অ্যান্টারোলজিতে এমএসসি পাস করেন। ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে হেপাটোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন।

বর্ণাঢ্য কর্মজীবন

পেশাগত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড, গবেষণা এবং লেখালেখির সঙ্গে জড়িত আছেন ডা. মামুন-আল-মাহতাব।

তিনি লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজ বাংলাদেশ এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের সাধারণ সম্পাদক।

এছাড়াও তিনি ইউরোশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশের চেয়ারম্যান, বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক