মালয়েশিয়ায় সবার আগে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়ায় সবার আগে ভ্যাকসিন গ্রহণ করবেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ায় করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হতে পারে। দেশটিতে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
দেশটির প্রযুক্তিমন্ত্রী খায়েরি জামাল উদ্দিন বলেন, ‘ভ্যাকসিন নিরাপদ, জনগণকে এটা বোঝাতে ও আশ্বস্ত করতে সবার আগে ফাইজারের ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী।’
গত ৪ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন জানিয়েছেন, মালয়েশিয়ায় জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি চলতি মাসের শেষের দিকে শুরু হবে এবং সরকার দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে এই ভ্যাকসিন প্রদান করবে। জনগণকে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, ‘চলতি মাস থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে ৫ লাখ সম্মুখসারির করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, ৬০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এরপর মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে।’
-
২০ জুন, ২০২৬
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৩
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে