১২ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩০ এএম

মেডিকেল টেকনোলজিস্টসহ ৯৯৫ জনের মৌখিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি

মেডিকেল টেকনোলজিস্টসহ ৯৯৫ জনের মৌখিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানের শূন্য পদে জনবল নিয়োগে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি, রেডিওগ্রাফি, ডেন্টাল, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি) শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত বছরের ১২ ডিসেম্বর এবং মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি, অ্যানেসথেসিয়া, ডায়ালাইসিস, বায়োমেডিকেল, ইটিটি, পারফিউশনিস্ট, সিমুলেটর, অর্থোপেডিক্স, ইকো ও কার্ডিওগ্রাফা) শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদের প্রার্থীদের পরীক্ষা গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত রোল নম্বরধারী মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি, ডেন্টাল, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি) ৯০৩ জন ও মেডিকেল টেকনিশিয়ান অর্থোপেডিক্সের দুই জনসহ মোট ৯৯৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে।

পরীক্ষার্থীদের নির্দেশনা 

মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি, এনেসথেসিয়া, ডায়ালাইসিস, ইটিটি ,ইকো) এবং কার্ডিওগ্রাফার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি হতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি, এনেসথেসিয়া, ডায়ালাইসিস, ইটিটি ও ইকো)) এবং কার্ডিওগ্রাফার পদে লিখিত পরীক্ষায় উপ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হবে। এজন্য লিখিত পরীক্ষায় প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে লক্ষ্য রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

মৌখিক পরীক্ষার স্থান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) মহাখালী, ঢাকা।

মৌখিক পরীক্ষা প্রতিদিন দুটি শিফটে যথাক্রমে সকাল ১১টা ও বিকেল ৩টা হতে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে দুটি বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র অ্যাপ্লিকেন্ট কপি (Applicant copy) ও নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশনা মোতাবেক সকল সনদের মূলকপিসহ এক সেট সত্যায়িত ফটোকপি নিয়ে পরীক্ষা | আরম্ভের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

মৌখিক পরীক্ষার সময় নিমােক্ত সনদপত্রসমূহের মূলকপি প্রদর্শন পূর্বে এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। সকল সত্যায়ন সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।

মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত অন্যান্য সকল শর্তাদি অনুসরণ করতে হবে।

► বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মৌখিক পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক