১২ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৪ এএম

করোনার টিকা নিয়েছেন সাড়ে পাঁচ লাখ মানুষ

করোনার টিকা নিয়েছেন সাড়ে পাঁচ লাখ মানুষ
ছবি: সংগৃহীত

মেডিভেয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩৬৩ জনের দেহে ভ্যাকসিনের মৃদু বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইএমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত করোনা ভ্যাকসিন আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনার টিকাদান কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন টিকা গ্রহণ করছেন। তাঁদের মধ্যে তিন লাখ ৮৬ হাজার ৫৭৮ জন পুরুষ এবং এক লাখ ৫৫ হাজার ৭৩১ জন নারী রয়েছেন। তাঁদের মধ্যে মোট ৩৬৩ জনের দেহে টিকার বিরুপ প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৩৬৩ জন।

টিকা গ্রহীতাদের বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে ঢাকা বিভাগে এক লাখ ৩৯ হাজার ৯৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ হাজার ৮২৮ জন, চট্টগ্রাম বিভাগে এক লাখ ৩০ হাজার ৭৯৪ জন, রাজশাহী বিভাগে ৬৩ হাজার ৬৬৪ জন, রংপুর বিভাগে ৫২ হাজার ২৫৬ জন, খুলনা বিভাগে ৫৯ হাজার ৩৬৯ জন, বরিশাল বিভাগে ২২ হাজার ৬৮১ জন ও সিলেট বিভাগে এক হাজার ৪৭ হাজার ৭২৮ জন টিকা নিয়েছেন।

বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্টকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগে ১১ জন ও সিলেট বিভাগে ১৭ জন রয়েছেন।

আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল যথারীথি টিকা কার্যক্রম চলবে।

গতকাল টিকা কার্যক্রমের পঞ্চমদিনে রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য ভ্যাকসিন কেন্দ্রে মোট দুই লাখ চার হাজার ৫৪০ জন টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২ জন ও ৬৪ হাজার ৩৮৮ জন নারী রয়েছেন। এদিনে টিকা গ্রহীতাদের মধ্যে  ৮৬ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ জানুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, চিকিৎসক ও সম্মুখ সারিতে কাজ করা ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক