১৫ চিকিৎসককে স্থায়ীভাবে রাজস্বখাতে স্থানান্তর
মেডিভয়েস রিপোর্ট: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১৫ চিকিৎসককে স্থায়ীভাবে রাজস্বখাতে স্থানান্তর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৮ ফেব্রুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন-১ অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে গত ১২ অক্টোবরের ৮০,০০,০০০০,১০৭,১২০০৩,২০,১৫৬ সংখ্যক স্মরকের সুপারিশের প্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগের অধিনে ১০০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ শীর্ষক সমাপ্ত প্রকল্পের অস্থায়ী রাজস্বখাত থেকে স্থায়ী রাজস্ব বাজেটে স্থানান্তরিত বর্ণিত ১৫ জন কর্মকর্তার চাকুরি নিয়মিত করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
০২ সেপ্টেম্বর, ২০২২
-
১০ ডিসেম্বর, ২০২১
-
২৯ অক্টোবর, ২০২১
-
২০ অগাস্ট, ২০২১
-
১৭ জুন, ২০২১
-
১৩ এপ্রিল, ২০২১
-
০৯ ফেব্রুয়ারী, ২০২১
-
২৯ জানুয়ারী, ২০২১
-
০১ ডিসেম্বর, ২০২০