১০ ডিসেম্বর, ২০২১ ০৪:৩৫ পিএম

মিটফোর্ড হাসপাতালে নতুন ৫২ পদ সৃজন

মিটফোর্ড হাসপাতালে নতুন ৫২ পদ সৃজন
রাজস্বখাতে স্থায়ী ও অস্থায়ীভাবে ৫২টি নতুন পদ তৈরি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি ও কার্ডিয়াক অ্যানেসথেসিওলজি বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ী ও অস্থায়ীভাবে ৫২টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার যুগ্মসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আদিষ্ট হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি ও কার্ডিয়াক এ্যানেসথেসিওলজি বিভাগের জন্য ৫২টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাজস্বখাতে স্থায়ী ও অস্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করেছে।’

এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত ২২টি স্থায়ী পদ এবং ৩০টি অস্থায়ী পদ রয়েছে।

এতে আরও বলা হয়, অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিবের কাছে পাঠানো হয়েছে। এর এক কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর সিনিয়র মহকারী সচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালযয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক