২৬ জানুয়ারী, ২০২১ ১০:৫৮ এএম

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়াল

মেডিভয়েস ডেস্ক: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে ধ্বংশাত্বক ধারা অব্যাহত রেখেছে। ভাইরাসটিতে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কয়েক লাখ ও প্রাণ হারাচ্ছেন কয়েক হাজার মানুষ। এরই মধ্যে বিশ্বে করোনা রোগীর সংখ্যা ১০ কোটি ছাড়াল। আর আক্রান্ত করেছে মৃত্যুবরণ করেছেন ২১ লাখ ৪৯ হাজার মানুষ।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

তাদের তথ্যমতে, আজ সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি দুই লাখ ৮৪ হাজার ৪৬১ জন। এ সময়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ লাখ ৪৯ হাজার ৪৬০ জন। আর এ পর্যন্ত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন সাত কোটি ২২ লাখ ৯২ হাজার ৫৯৭ জন।

তবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য বলছে, এ পর্যন্ত নয় কোটি ৯৭ লাখ হাজার দুই হাজার ৭৭৯ জন, মৃত্যুবরণ করেছেন ২১ লাখ ৩৯ হাজার ৮০৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন পাঁচ কোটি ৫০ লাখ ৪০ হাজার ৯৬৭ জন।

বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৫৯৭। দেশটিতে করোনায় মারা গেছেন চার লাখ ৩১ হাজার ৩৯২ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ছয় লাখ ৭৭ হাজার ৭১০। মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৬২৪ জন।

এর পরের অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৭২ হাজার ৯৬০। এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৭ হাজার ৭১২ জন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এর পর এটি ছড়িয়ে পড়ে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে। গত ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনা প্রতিরোধে সারাবিশ্বে ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণের বাইরে।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও