২৫ জানুয়ারী, ২০২১ ০৮:১৯ পিএম

দেশে করোনার টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি বিকেলে

দেশে করোনার টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি বিকেলে
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা। ছবি: আলজাজিরা।

মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৭ জানুয়ারি দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। ওই বিকেল সাড়ে তিনটায় এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন মোট ২০ জনকে টিকা দেওয়া হবে। তবে প্রধানমন্ত্রী প্রথম পাঁচজনের টিকা দেওয়ার সময় ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

আজ সোমবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, ‘উদ্বোধনী টিকাদান অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান উদ্বোধন করবেন। বক্তব্য দেবেন শুধু স্বাস্থ্যমন্ত্রী।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মোট ২০ জনকে ওই দিন টিকা দেওয়া হবে। তবে প্রথম ৫ জনকে টিকা দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যুক্ত থাকবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এ অনুষ্ঠান বিটিভি সরাসরি প্রচার করবে। 

গত ২১ জানুয়ারি ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ঢাকা পৌঁছায়। এই টিকা নির্ধারিত ব্যক্তিদের প্রয়োগের মাধ্যমে দেশে টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার।

এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ আজ সকাল ১১টার দিকে দেশে পৌঁছেছে। বিমানবন্দর থেকে এই টিকা আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের টঙ্গীর গুদামে নেওয়া হয়।

এছাড়াও সরকারের কেনা টিকার বাইরে বিভিন্ন ফার্মাসিটিক্যাল কোম্পানিতে কাজ করা প্রতিনিধিদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় আরও ১০ লাখ ডোজ টিকা আমদানি করছে বেক্সিমকো। রোববার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক