বিএসএমএমইউর রেসিডেন্সি ফেইজ-বিতে ১০ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি/এমএস রেসিডেন্সি ফেইজ-বি প্রোগ্রামের মার্চ-২০২১ সেশনে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন ১০ জন চিকিৎসক। বিশ্ববিদ্যালয় ও এর অধিভূক্ত প্রতিষ্ঠানগুলোর গঠিত সিলেকশন বোর্ড তাদের ভর্তির জন্য নির্বাচিত করেছেন।
রোববার (২৪ জানুয়ারি) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মার্চ ২০২১ শিক্ষাবর্ষে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-বিতে (সরাসরি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভূক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ কর্তৃক গঠিত সিলেকশন বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বর্ণিত ১০ জন শিক্ষার্থীকে তাঁদের নামের পাশ্বে বর্ণনা মোতাবেক ভর্তির জন্য নির্বাচন করা হলো।
নির্বাচিতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজমের ডা. মো. কামরুল আজাদ, ডা. চৌধুরী ফয়সাল মো. মঞ্জুরুর রহিম, পালমনোলজির ডা. উমা ধর, রিউমাটোলজির ডা. মো. মাঈন উদ্দিন সোহেল, গ্যাস্ট্রোএন্টারোলজির ডা. মুহাম্মদ কামরুল হাসান, ডা. ফারহানা সুলতানা ও নিউরোলজির ডা. ঈসা মুহাম্মদ বাকের।
পেডিয়াট্রিক্স অনুষদের পেডিয়াট্রিক কাডিওলজির ডা. চৈতী বড়ুয়া, ডা. মো. আশিকুল রহমান মন্ডল ও পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজির ডা. ফারজানা রহমান মুনমুন।
সরকারি এবং বিএসএমএমইউ প্রার্থীগণ প্রেষণাদেশ বা ছুটির আদেশপ্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত ফি জমাদান করে সংশ্লিষ্ট বিষয়ের ফেইজ-বিতে ভর্তি হতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়ে হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, কোর্স ডাইরেক্টর, অধিভূক্ত মেডিকেল প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক এবং সকল বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।