২৩ জানুয়ারী, ২০২১ ০৩:০৩ পিএম

করোনার নতুন ধরন আগের চেয়েও ভয়ংকর

করোনার নতুন ধরন আগের চেয়েও ভয়ংকর
বরিস জনসন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন আগের চেয়েও বেশি ভয়ংকর প্রাথমিক তথ্যপ্রমাণে ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, করোনার নতুন ধরন যেমন দ্রুত সংক্রমণ ছড়ায়, তেমনই এতে মৃত্যুর হারও বেশি।

শুক্রবার (২২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে  করোনায় মৃত্যু গত কয়েক সপ্তাহের চেয়ে ১৬ শতাংশ বেড়ে গেছে। হাসপাতালে করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। সামাল দিলে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

ইতোমধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়েছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নতুন ধরনটিতে মৃত্যু হারও বেড়ে গেছে।

যুক্তরাজ্যে করোনার  যে দুটি ভ্যাকসিন প্রয়োগের কাজ চলছে। করোনার নতুন ধরনটি ঘায়েল করতে কতটুকু কার্যকর তা বলা যাচ্ছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্য সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স বলেছেন, করোনার নতুন ধরন নিয়ে যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে সেগুলো এখন পর্যন্ত জোরাল নয়।

তিনি বলেন, করোনার নতুন ধরনটিতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। ধরনটি নিয়ে সিদ্ধান্তে আসতে আমাদের আরও গবেষনা করা দরকার। তবে এটি নিশ্চিতভাবে উদ্বেগের যে ধরনটি বেশি মৃত্যু ও সংক্রমণ ঘটাতে সক্ষম।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৮৩ হাজার ৯০৭ জন। মারা গেছেন ৮৬ হাজার  ৯৭১ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও