১৫ জানুয়ারী, ২০২১ ০৪:৩৩ পিএম

স্বাস্থ্য বুলেটিনের ন্যায় শুরু হবে ‘ভ্যাকসিন বুলেটিন’

স্বাস্থ্য বুলেটিনের ন্যায় শুরু হবে ‘ভ্যাকসিন বুলেটিন’
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ফেব্রুয়ারি থেকে চালু হতে পারে স্বাস্থ্য বুলেটিনের ন্যায় নিয়মিত ‘ভ্যাকসিন বুলেটিন’। আগামি মাসের প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে শুরু হওয়া প্রথম ধাপের টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য জানাতে নিয়মিত এ বুলেটিন প্রচারের পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর সার্বিক বিষয়টি নিয়মিত তদারকি করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ শুক্রবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্য বুলেটিনের মতো একটা ভ্যাকসিন বুলেটিন হবে, এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের ইচ্ছা। এ ধরনের বুলেটিন নিয়মিত প্রচার হলে সবাই তথ্যটা যথাযথভাবে পাবে। এতো বড় একটা কাজের প্রচারও একটা বড় বিষয়।

মাইদুল ইসলাম বলেন, মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। এর মাধ্যমে মানুষ সঠিক দিকনির্দেশনা পাবে। অন্যথায় একেক মিডিয়ায় একেক তথ্য আসবে। একজন মানুষ কোথায় গিয়ে টিকা নেবে, কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবে, এসব নিয়ে বিভ্রান্তি তৈরি হবে।

তবে কবে নাগাদ এই বুলেটিন প্রচার হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক