ঢাকায় করোনা আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়
মেডিভয়েস রিপোর্ট: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াডের সদস্য ও লেগ স্পিনার হ্যাইডেন ওয়ালশ জুনিয়র।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশে করোনা নেগেটিভ হয়েই এসেছেন ওয়ালশ। ঢাকায় ১০ জানুয়ারি প্রথম করোনা পরীক্ষাতেও নেগেটিভই ছিলেন তিনি। তবে দ্বিতীয় পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরে নিশ্চিত হতে তাঁর আরেকবার করোনা পরীক্ষা হয়। সেখানেও পজিটিভ আসে এই লেগ স্পিনারের। তিনি বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন।
বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গেল ১১ দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ালশ করোনা আক্রান্ত হওয়ায় আসন্ন এ ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। ফের দলের সঙ্গে যোগ দিতে হলে করোনামুক্ত হয়ে দুটি পরীক্ষা নেগেটিভ হতে হবে এই ক্রিকেটারকে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিয়ম অনুযায়ী ওয়েলশকে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যদের থেকে আলাদা রয়েছেন। তিনি দলের চিকিৎসক ডা. প্রেমানন্দ সিংয়ের তত্ত্বাবাধানে আছেন।
প্রসঙ্গত, ২৮ বছর বয়সী ওয়ালশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০টি ওয়ানডে আর ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে ১২ আর টি-টোয়েন্টিতে ১১টি উইকেট পেয়েছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪