১৪ জানুয়ারী, ২০২১ ০২:০৬ পিএম
করোনায় আক্রান্ত জাপার চেয়ারম্যান
জি এম কাদের। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে জি এম কাদেরের একান্ত সচিব ও জাতীয় পার্টির যুগ্ম কোষাধ্যক্ষ আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (১২ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয় জি এম কাদেরের। পরে বুধবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত হাল্কা কাশি ছাড়া তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তার শরীরে করোনার নেতিবাচক কোনো উপসর্গ নেই, তাই পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আজ আবারো করোনা পরীক্ষা করানো হবে।
জি এম কাদের বর্তমানে চিকিৎসকের পরামর্শে রাজধানী উত্তরার নিজ বাসায় ওষুধ ও স্বাভাবিক খাদ্য খাচ্ছেন বলেও জনান আবু তৈয়ব।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত