একদিনে আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৯
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০৩ জনে। এ সময় আরও ৮৪৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৩টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ১৮১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬টি। পরীক্ষায় আরও ৮৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ২৩ হাজার ৩০২ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ২২ জনের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী সাত জন। তাঁদের মধ্যে ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯২৭ জন (৭৫ দশমিক ৯৬ ভাগ) ও নারী এক হাজার ৮৭৬ জন (২৪ দশমিক শূন্য চার ভাগ)।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯১৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল চার লাখ ৬৭ হাজার ৭১৮ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছয় দশমিক শূন্য দুই ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে দুইজন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় নয় কোটি তিন লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১৯ লাখ ৩৫ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন পাঁচ কোটির অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪